News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: আয়ুষের ক্ষেত্রে বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা সীমাহীন : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: আয়ুষের ক্ষেত্রে বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা সীমাহীন : প্রধানমন্ত্রী

গান্ধীনগর, ২০ এপ্রিল (হি.স.): গুজরাটের গান্ধীনগরে গ্লোবাল আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন শিখর সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আয়ুষের ক্ষেত্রে বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা সীমাহীন। বুধবার গ্লোবাল আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন শিখর সম্মেলনের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা প্রায়ই দেখেছি বিভিন্ন সেক্টরে বিনিয়োগের জন্য ইনভেস্টমেন্ট সম্মেলন আয়োজিত হয়। কিন্তু, আয়ুষ সেক্টরের জন্য এই প্রথম এই ধরনের শিখর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “করোনার সময়ে ভারত থেকে হলুদের রফতানি বহুগুণ বেড়ে গিয়েছিল। এই সময়ের মধ্যেই আমরা দেখেছি, আধুনিক ফার্মা কোম্পানি, ভ্যাকসিন প্রস্তুতকারকরা সঠিক সময়ে বিনিয়োগ পেয়ে দুর্দান্ত কাজ করেছে।”

মোদীর কথায়, “আয়ুষের ক্ষেত্রে বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা সীমাহীন। আমরা ইতিমধ্যেই আয়ুষ ওষুধ, পরিপূরক এবং প্রসাধনী উৎপাদনে অভূতপূর্ব বৃদ্ধির সাক্ষী হয়েছি। ২০১৪ সালে যখন আয়ুষ সেক্টর ৩ বিলিয়ন ডলারেরও কম ছিল। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ বিলিয়ন ডলারের বেশি।” আয়ুষ মন্ত্রকের প্রসঙ্গে উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেছেন, “চিরাচরিত ঔষধির ক্ষেত্রে স্টার্টআপ সংস্কৃতিকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে। কয়েকদিন আগেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ দ্বারা তৈরি একটি ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।” মোদীর কথায়, “ভারতে স্টার্টআপের স্বর্ণযুগ শুরু হয়েছে। বলতে গেলে ভারতে বর্তমানে ইউনিকর্নের যুগ। ২০২২ সালেই এখনও পর্যন্ত ভারতের ১৪টি স্টার্টআপ ইউনিকর্ন ক্লাবে যোগ দিয়েছে। আমি নিশ্চিত খুব শীঘ্রই আমাদের আয়ুষ স্টার্টআপগুলিও ইউনিকর্ন হিসাবে আবির্ভূত হবে।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top