News Flash

  • Home
  • খেলা
  • Cricket : স্কুল ক্রিকেটের সেমিফাইনাল আজ থেকে নন্দননগর-শিশুবিহার, নজরুল-ভবনস্
Image

Cricket : স্কুল ক্রিকেটের সেমিফাইনাল আজ থেকে নন্দননগর-শিশুবিহার, নজরুল-ভবনস্

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। সপ্তাহকাল বিরতির পর আগামীকাল থেকেই দুটো সেমিফাইনাল ম্যাচ শুরু হচ্ছে। দুই দিনের ম্যাচ। বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন খেলবে ভবনস্ ত্রিপুরার বিরুদ্ধে। অপর সেমিফাইনালে নন্দন নগর স্কুল খেলবে শিশু বিহার স্কুলের বিরুদ্ধে। বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন বনাম ভবনস্ ত্রিপুরার ম্যাচটি হবে এমবিবি স্টেডিয়ামে। অপরদিকে নন্দন নগর স্কুল বনাম শিশু বিহার স্কুলের ম্যাচটি হবে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। দুই দিনের ম্যাচে দুই ইনিংসের খেলা।

প্রতিদিন ৯০ ওভার করে খেলা। দুই ইনিংসের ম্যাচে সরাসরি জয়-পরাজয়ের মীমাংসা না হলে প্রথম ইনিংসে রানের হিসেবে পয়েন্টের ভিত্তিতে এগিয়ে থাকা দল ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। অনিবার্য কারণে ফাইনাল ম্যাচের সময়সূচি পিছিয়ে ২৪ ও ২৫ এপ্রিল করা হয়েছে। ফাইনাল ম্যাচ হবে এমবিবি স্টেডিয়ামে।

উল্লেখ্য, কোয়াটার ফাইনাল ম্যাচে কবি নজরুল বিদ্যাভবন ৩ উইকেটের ব্যবধানে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। অপর কোয়ার্টার ফাইনালে ভবনস্ ত্রিপুরা ৫ উইকেটের ব্যবধানে বরদোয়ালী দ্বাদশ শ্রেণি স্কুলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

এদিকে, কেন্দ্রীয় বিদ্যালয়কে দুই রানের ব্যবধানে হারিয়ে নন্দন নগর স্কুল দল শেষ চারে খেলার ছাড়পত্র পেয়েছে। অপর কোয়ার্টার ফাইনালে শিশু বিহার স্কুল দল ১১৪ রানের ব্যবধানে প্রগতি বিদ্যাভবনকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। বলাবাহুল্য, মোট ২২টি স্কুল দলকে নিয়ে গত ৮ এপ্রিল থেকে এই সদর আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top