News Flash

  • Home
  • খেলা
  • Cricket : কেরালায় আজ ত্রিপুরা – ওড়িশা, জয়ে ফিরতে লড়বে অন্নপূর্ণা-‌রা
Image

Cricket : কেরালায় আজ ত্রিপুরা – ওড়িশা, জয়ে ফিরতে লড়বে অন্নপূর্ণা-‌রা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।।ঘুরে দাড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ ওড়িশা। তিরুবন্তপূরমের কে সি এ স্টেডিয়ামে হবে ম্যাচটি। সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। এলিটের ‘‌বি’ গ্রুপে দু’দলই ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলে নিয়েছে। ওড়িশা প্রথম দুটি ম্যাচে জয় পেলেও ত্রিপুরা শেষ ম্যাচে হেরে যায় ঝাড়খন্ডের বিরুদ্ধে। ফলে ঘুরে দাড়াতে আজ জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই অন্নপূর্ণাদের সামনে। তা ভালো করেই জানেন ঋজু-‌রা। আজ ফেভারিট হিসাবে ওড়িশা মাঠে নামলেও ত্রিপুরার ক্রিকেটাররা বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

ঝাড়খন্ড ম্যাচের দলই আজ রেখে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ম্যাচে টস একটা ফ্যাক্টর হতে পারে। দুদলই চাইছে টসে জয়লাভ করে বিপক্ষকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানাতে। এবং অল্প রানে বিপক্ষ দলকে  বেধে রাখতে। ওড়িশা ম্যাচেও ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করতে নামবেন ঝুমকি দেবনাথ এবং অম্বিকা দেবনাথ। এরপর ইন্দ্ররাণী জমাতিয়া, দলনায়িকা অন্নপূর্ণা দাস, মৌটুসী দে, ঋজু সাহা সহ অন্যাণ্যরা। এদিন বিশ্রাম দেওয়া হয় ত্রিপুরার ক্রিকেটারদের। পর পর দুই দিন ম্যাচ খেলায় কিছুটা ক্লান্ত ত্রিপুরার ক্রিকেটাররা। ফলে এদিন বিশ্রাম দেওয়া হয়। তবে গোটা দলই আশাবাদী আজ ঘুরে দাড়ানো নিয়ে।  ‌

Releated Posts

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026

মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ

ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…

ByByNews Desk Jun 30, 2026

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top