News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah : উচ্ছেদের নামে একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, এমনটা করা অনুচিত : নিয়াজ আহমেদ ফারুকি
Image

Amit Shah : উচ্ছেদের নামে একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, এমনটা করা অনুচিত : নিয়াজ আহমেদ ফারুকি

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): দিল্লির জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি নিয়াজ আহমেদ ফারুকি। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। তাঁর মতে, উচ্ছেদের নামে একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, এমনটা করা উচিত নয়। বুধবার সকালে দিল্লি পুলিশের উপস্থিতিতে জাহাঙ্গীরপুরীতে বেআইনি দখল উচ্ছেদের অভিযানে নামে উত্তর দিল পুরনিগম। বুধ এবং বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানানো হয়েছিল। বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয় অনেক দোকান, বেআইনি বাড়ি। কিন্তু, উচ্ছেদ অভিযানে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে।

এই উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উলামায়ে হিন্দের সেক্রেটারি নিয়াজ আহমেদ ফারুকি বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জাহাঙ্গীরপুরীতে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য হস্তক্ষেপ করার জন্য আবেদন করছি। আমরা জানতে পেরেছি, জাহাঙ্গীরপুরীতে ধ্বংসাত্মক অভিযান চলছে। আমরা এই অভিযান বন্ধ করার জন্য উত্তর দিল্লির মেয়র, পুলিশ, মুখ্য সচিবকে একটি নোটিশ পাঠিয়েছি। দাঙ্গা পরিস্থিতির পর এমনটা করে, আপনারা শুধুমাত্র দাঙ্গাকারীদের পক্ষপাত করছেন, একটি সম্প্রদায়কে টার্গেট করছেন, সরকারের এটি করা উচিত নয়।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top