News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested ; মেরঠে গ্রেফতার পাঁচ দাগী চোর, উদ্ধার বহু মোবাইল
Image

Arrested ; মেরঠে গ্রেফতার পাঁচ দাগী চোর, উদ্ধার বহু মোবাইল

মেরঠ, ২০ এপ্রিল (হি. স.) : মেরঠের ব্রহ্মপুরী থানা পুলিশ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এদের কাছ থেকে ৫টি বিভিন্ন কোম্পানির মোবাইল উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ আধিকারিক প্রভাকর চৌধুরির নির্দেশে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ অভিযানে বুধবার ব্রহ্মপুরী থানা পুলিশ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে। এই দুষ্কৃতীদের মধ্যে রয়েছে ঋষিপাল ও নীতু ওরফে দুডো নরেশ বাড়ির বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির চুরি হওয়া পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীরা এই মোবাইলগুলি মুজাফফরনগর জেলা থেকে চুরি করেছে বলে জানিয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং অন্য মোবাইল চোরদের খোঁজ করছে। ব্রহ্মপুরীর ইন্সপেক্টর দীনেশ চন্দ্র শর্মা, ইন্সপেক্টর সত্যেন্দ্র কুমার, দেবেশ কুমার, মনু রামপাল, বিবেক কুমার, কমলজিৎ সিং, বিনোদ কুমার দুষ্কৃতীদের ধরার অভিযানে দলে ছিলেন।

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top