News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: শিক্ষাক্ষেত্রে সমগ্র দেশে বড় পরিবর্তন আনতে পারে বিদ্যা সমীক্ষা কেন্দ্র : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: শিক্ষাক্ষেত্রে সমগ্র দেশে বড় পরিবর্তন আনতে পারে বিদ্যা সমীক্ষা কেন্দ্র : প্রধানমন্ত্রী

বনসকাণ্ঠা, ১৯ এপ্রিল (হি.স.): শিক্ষাক্ষেত্রে সমগ্র দেশে বড় পরিবর্তন আনতে পারে বিদ্যা সমীক্ষা কেন্দ্র। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “বিদ্যা সমীক্ষা কেন্দ্র গুজরাটের শিশুদের, আমাদের ভবিষ্যত প্রজন্মের ভবিষ্যত গঠনের জন্য একটি শক্তি হয়ে উঠছে।” মঙ্গলবার গুজরাটের বনসকাণ্ঠা জেলার দিয়োদরে বনস ডেয়ারি সঙ্কুলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “বিদ্যা সমীক্ষা কেন্দ্র সমগ্র দেশে শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। আমি ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং আধিকারিকদের কাছে আহ্বান জেনেছি বিদ্যা সমীক্ষা কেন্দ্র অবশ্যই অধ্যয়ন করবেন। বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রকদেরও গান্ধী নগরে আসা উচিত এবং বিদ্যা সমীক্ষা কেন্দ্রের অধ্যয়ন করা উচিত।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “গুজরাট বর্তমানে সাফল্য এবং উন্নয়নের যে উচ্চতায় রয়েছে, সে জন্য প্রতিটি গুজরাতি গর্ববোধ করেন। আমি গতকাল গান্ধীনগরের বিদ্যা সমীক্ষা কেন্দ্রে তা অনুভব করেছি। বিদ্যা সমীক্ষা কেন্দ্র গুজরাটের শিশুদের, আমাদের ভবিষ্যত প্রজন্মের ভবিষ্যৎ গঠনের জন্য একটি বড় শক্তি হয়ে উঠছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের শিশুরা যত বেশি বিদ্যা সমীক্ষা কেন্দ্রের মতো আধুনিক ব্যবস্থার সুবিধা পাবে, ভারতের ভবিষ্যত ততই উজ্জ্বল হবে।”

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top