News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে আটক তিন যুবক
Image

Arrested : নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে আটক তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থেকে এক নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে পুলিশের জালে আটক হয়েছে তিন যুবক৷ উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে৷

ঘটনার বিবরণে জানা যায় তিন যুবক একটি গাড়ি ভাড়া করে সাব্রুম থেকে এক নাবালিকাকে আমবাসার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল৷ আসাম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের জওয়ানরা সন্দেহজনকভাবে ওই গাড়িটি আটক করে তল্লাশি চালায়৷ গাড়িতে তিন যুবক এবং এক নাবালিকা মেয়েকে দেখতে পেয়ে তাদের মনে সন্দেহ জাগে৷ ট্রাফিক পুলিশের চাপের মুখে তারা ঘটনার দায় স্বীকার করে৷ তখনই তাদেরকে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়িসহ ওই তিন যুবককে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে৷

এদিকে নাবালিকা কন্যাকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর মিলেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top