News Flash

  • Home
  • প্রধান খবর
  • জামনগরের গ্লোবাল সেন্টার উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠবে : ডাঃ পুনম কে সিং
Image

জামনগরের গ্লোবাল সেন্টার উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠবে : ডাঃ পুনম কে সিং

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): গুজরাটের জামনগরে তৈরি হতে চলা হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠবে। বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডাঃ পুনম ক্ষেত্রপাল সিং। মঙ্গলবারই জামনগরে হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তার আগে এদিন সকালে হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডাঃ পুনম ক্ষেত্রপাল সিং বলেছেন, “এই সেন্টার জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় চিরাচরিত চিকিৎসা পদ্ধতির আন্তঃসৃষ্টির সুবিধা প্রদান করবে।”

ডাঃ পুনম ক্ষেত্রপাল সিং বলেছেন, “জামনগরের গ্লোবাল সেন্টার হয়ে উঠবে উৎকর্ষের কেন্দ্র, যা প্রামানিক তথ্য এবং শিক্ষার ব্যবহারকে উৎসাহিত করবে। পাশাপাশি নিরাপদ, কার্যকর এবং প্রমাণ-ভিত্তিক চিরাচরিত ওষুধ সরবরাহ করতেও সাহায্য করবে।” তিনি আরও বলেছেন, “হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন (জামনগর, গুজরাটে) হোস্ট করার জন্য ভারত সরকারকে অভিনন্দন ও ধন্যবাদ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ যার লক্ষ্য বিশ্বব্যাপী স্বাস্থ্য ও সুস্থতাকে এগিয়ে নেওয়ার জন্য চিরাচরিত ওষুধের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো।”

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top