News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ADC : ত্রিপুরা : এডিসি প্রশাসনে ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে কর্মক্ষেত্রে যাওয়া শুরু
Image

ADC : ত্রিপুরা : এডিসি প্রশাসনে ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে কর্মক্ষেত্রে যাওয়া শুরু

আগরতলা, ১৮ এপ্রিল (হি. স.) : ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল(টিটিএএডিসি) প্রশাসনের আদেশ মেনে সপ্তাহে একদিন সোমবার ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে জনজাতি অংশের কর্মচারীরা কর্মক্ষেত্রে গেছেন। এই আদেশকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে ত্রিপুরায়। তাতে এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা বলেন, অ-জনজাতিরা নিজেদের ইচ্ছে মতো পোশাক পরিধান করতেই পারেন। এক্ষেত্রে প্রশাসনের তরফে কোন বাধ্যবাধকতা নেই। এমডিসি হংস কুমার ত্রিপুরা আবারও ওই পদক্ষেপের আপত্তি জানিয়ে বলেন, পোশাকে বিভাজন থাকা উচিত নয়। বিজেপি এই তত্বে বিশ্বাস রাখে না। আজ মহিলারা রিগনায়’ এবং পুরুষরা কেউ গলায় রিসা অথবা শরীরে ‘কামচুলুই বরক’ এর আদলে তৈরী করা জ্যাকেট পরিধান করে কর্মক্ষেত্রে গেছেন।

প্রসঙ্গত, এডিসি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের স্বাক্ষরিত আদেশনামায় লেখা রয়েছে, এডিসি-র কার্যকরী কমিটির সিদ্ধান্তক্রমে সপ্তাহে একদিন প্রশাসনের কর্মচারীদের জনজাতি ঐতিহ্যবাহী পরিধানের বিষয়টি স্থির হয়েছে। তাতে, জেলা পরিষদের চেয়ারম্যান, মুখ্য কার্যনির্বাহী সদস্য, কার্যনির্বাহী সদস্য এবং জেলা পরিষদের সদস্য সহ সমস্ত কর্মচারী ও আধিকারিকরা সপ্তাহে একদিন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করবেন।

এ-বিষয়ে এডিসি প্রশাসনের জনৈক আধিকারিক জানিয়েছেন, জেলা পরিষদ প্রশাসনে ৬ থেকে ৭ হাজার কর্মচারী বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। ওই আদেশে তাঁদের সপ্তাহে একদিন সোমবার ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে হবে।

তবে এডিসি প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিজেপি। জেলা পরিষদের সদস্য তথা বিরোধী দলনেতা হংস কুমার ত্রিপুরা বলেন, এ ধরনের পদক্ষেপের আমরা সমর্থন করি না। পোশাক পরিধান ব্যক্তিগত স্বাধীনতার এক্তিয়ারভুক্ত।

তাঁর বক্তব্য, এডিসি প্রশাসনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কর্মরত রয়েছেন। এমনকি অজনজাতি সম্প্রদায়ের কর্মচারীও এডিসি প্রশাসনে কর্মরত রয়েছেন। তিনি এই পদক্ষেপকে লোক দেখানো দাবি করে কটাক্ষের সুরে বলেন, এডিসি প্রশাসন সত্যিই ঐতিহ্যবাহী মূল্যবোধের প্রচারের ভাবনায় থাকলে ঐতিহ্যবাহী পোশাক সকলের বাধ্যতামূলক করুক। শুধু তাই নয়, প্রত্যেক কর্মচারীকে নিজের পছন্দমত পোশাক পরিধানে স্বাধীনতা দেওয়া হোক। তাঁর সাফ কথা, পোশাকে বিভাজন, এই তত্বে বিজেপি বিশ্বাস রাখে না।এদিন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা বলেন, আজ জনজাতি অংশের কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে কর্মক্ষেত্রে এসেছেন। অবশ্য, অ-জনজাতিদের ক্ষেত্রে এমন কোন বাধ্যবাধকতা নেই। তাঁরা নিজেদের পছন্দমত পোশাক পরিধান করতে পারেন।

Releated Posts

গভীর রাতে দুর্গম এলাকায় পুলিশের অভিযান, ৩৬ কেজি শুকনো গাঁজাসহ আটক এক

আগরতলা, ৩ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা…

ByByReshmi Debnath May 3, 2026

৮ দফা দাবিতে অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের গণঅবস্থান

আগরতলা, ৩ মে: ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়নের উদ্যোগে রবিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় ৮ দফা দাবিকে…

ByByReshmi Debnath May 3, 2026

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের মৃতদেহ, শোকের ছায়া এলাকায়

আগরতলা, ৩ মে: অবশেষে টানা তিন দিনের অভিযানের পর নদী থেকে উদ্ধার করা হল রাকেশ শীলের মৃতদেহ। রবিবার…

ByByReshmi Debnath May 3, 2026

ডিডিও’র সই জাল করে সরকারি টাকা আত্মসাৎ, আটক বায়ো ডাইভারসিটি অফিসের কর্মী

আগরতলা, ৩ মে: বায়ো ডাইভারসিটি বোর্ডের গোর্খাবস্তি অফিসে কর্মরত মাল্টি টাস্ক স্টাফ সুরজিৎ চক্রবর্তীকে আটক করেছে নিউ ক্যাপিটাল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top