News Flash

  • Home
  • খেলা
  • Cricket : টি-‌২০ :‌ অম্বিকার অপরাজিত অর্ধশতরান, জয় দিয়ে অভিযান শুরু ত্রিপুরার
Image

Cricket : টি-‌২০ :‌ অম্বিকার অপরাজিত অর্ধশতরান, জয় দিয়ে অভিযান শুরু ত্রিপুরার

বিহার-‌৮৯

ত্রিপুরা-‌৯৪/‌১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। জয় দিয়ে অভিযান শুরু করলো ত্রিপুরা। নিজেদের প্রথম ম্যাচে অনেকটা হেলায় পরাজিত করলো বিহারকে। তিরুবন্তপূরমে অনুষ্ঠিত সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ওই রাজ্যের গ্রীণফিল্ড স্টেডিয়ামে সোমবার ত্রিপুরা ৯ উইকেটে পরাজিত করে বিহারকে। বিহারের গড়া ৮৯ রানের জবাবে ত্রিপুরা ৮ ওভার বাকি থাকতে ১ উইকেট

 হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার অম্বিকা দেবনাথ দুরন্ত অর্ধশতরান করে দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন। আজ ত্রিপুরা আসরের দ্বিতীয় ম্যাচ খেলবে ঝাড়খন্ডের বিরুদ্ধে। এদিন সকালে টসে জয়লাভ করে বিহারের অধিনায়িকা অপূর্বা কুমারী প্রথমে ব্যাটিং নেন। ত্রিপুরার বোলারদের আটোসাটো বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় বিহার। দ্বিতীয় উইকেটে প্রীতি এবং ইয়াসিকা সিনহা যদি ৩৬ রানের পার্টনারশীপ না গড়তেন তাহলে বিহারের স্কোর হয়তোবা ৬০ রানের গন্ডিও পার হতো না। প্রীতি ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং ইয়াসিকা ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ওই দুজন ছাড়া ত্রিপুরার বোলারদের সামনে ২২ গজে বিহারের কোনও ব্যাটসম্যান মাথা তুলে দঁাড়াতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১০ রান। ত্রিপুরার পক্ষে নিকিতা দেবনাথ (‌২/‌১১) এবং শিউলি চক্রবর্তী (‌২/‌২০) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ত্রিপুরার দুই ওপেনার ঝুমকি দেবনাথ এবং অম্বিকা দেবনাথ ত্রিপুরার জয়কে নিশ্চিত করে দেন। ওপেনিং জুটিতে দুজন যোগ করেন ৭৩ রান।  ঝুমকি ৩০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে বিহারের দলনায়িকার বলে আউট হয়েছেন। এরপর অভিজ্ঞ ইন্দ্ররাণী জমাতিয়াকে নিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেন অম্বিকা। ত্রিপুরা ১২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। অম্বিকা ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ রানে এবং ইন্দ্ররাণী ৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৬ রানে অপরাজিত থেকে যান। এবারই প্রথম ত্রিপুরা দলের কোচ নির্বাচিত হয়েছেন রিমা চক্রবর্তী। নিজের কোচিং জীবনের প্রথম ম্যাচে ত্রিপুরা জয় পাওয়ায় স্বভাবতই খুসি রিমা। তিরুবন্তপূরম থেকে টেলিফোনে রিমা বলেন,”মেয়েরা সারাক্ষণ প্রাধান্য নিয়ে খেলেই জয় পেয়েছে। এদিনের জয় পরের ম্যাচের আগে মনোবল অনেকটাই বাড়াবে”।‌‌‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top