News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: আমেঠি সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
Image

Narendra Modi: আমেঠি সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠিতে রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুতে সোমবার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে জানিয়েছে, “উত্তরপ্রদেশের আমেথির গৌরীগঞ্জে সড়ক দুর্ঘটনা খুবই দুঃখজনক। এতে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সেই সঙ্গে আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” .
প্রসঙ্গত, রবিবার রাতে উত্তরপ্রদেশের আমেথির গৌরিগঞ্জ কোতোয়ালি এলাকায় বাবুগঞ্জ সাগরার কাছে একটি জিপ এবং ট্রাকের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছে বলে পুলিশ সুপার দীনেশ সিং জানিয়েছেন। পুলিশ জানায়, ঘটনাটি ঘটলে তারা একটি বিয়ে থেকে ফিরছিলেন। ঘটনার আরও তদন্ত চলছে।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top