News Flash

  • Home
  • বিদেশ
  • Covid19: সাংহাইয়ে কোভিডে মৃত্যু ৩ জনের, একদিনে সংক্রমিত কমপক্ষে ২২ হাজার
Image

Covid19: সাংহাইয়ে কোভিডে মৃত্যু ৩ জনের, একদিনে সংক্রমিত কমপক্ষে ২২ হাজার

সাংহাই, ১৮ এপ্রিল (হি.স.): লকডাউনকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে না কোভিড-১৯। চিনের মধ্য উপকূলীয় শহর সাংহাইয়ে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে কোভিড-আক্রান্তের সংখ্যা, রবিবার এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২ হাজার ৪১৭ জন (স্থানীয়), পাশাপাশি ১৯,৮৩১ জন স্থানীয় উপসর্গহীন বহনকারীর সংক্ৰমণ ধরা পড়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা কমপক্ষে ২২ হাজার। এরই মধ্যে সাম্প্রতিক লকডাউন ঘোষণার পর ৩ জনের মৃত্যু হয়েছে সাংহাইয়ে। একদিনেই ৩ জনের মৃত্যু হয়েছে সাংহাইয়ে। মৃত ৩ জনের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে।

ওমিক্রন ও ডেল্টা রূপে সংক্রামিতের সংখ্যা বাড়লেও মৃত্যুহার অপেক্ষাকৃত কম। তবে সাংহাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে তা রীতিমতো উদ্বেগজনক। সাংহাই প্রশাসন জানিয়েছে, ১০ দিনের নবজাতক থেকে ১০০ বছর বয়সী বৃদ্ধ, ওমিক্রন থেকে কেউই রক্ষা পাচ্ছেন না। বিগত ২৪ ঘন্টায় সাংহাইয়ে ২,৪১৭ জন (স্থানীয়) কোভিডে আক্রান্ত হয়েছেন এবং ১৯,৮৩১ জন স্থানীয় উপসর্গহীন। মৃত্যু হয়েছে ৩ জনের, যাঁদের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে। নানা রোগে তাঁরা অসুস্থ ছিলেন।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top