News Flash

Image

Road Accident : গোয়ালপাড়ায় সড়ক দুৰ্ঘটনায় মহিলা সহ হত দুই, আহত এক

গোয়ালপাড়া (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : গোয়ালপাড়া জেলার মরনৈ থানান্তৰ্গত ডুবাপাড়া পুলিশ ফাঁড়ি এলাকাধীন ডেকধোয়ায় সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় এক মহিলা সহ দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন একজন। নিহতদের হিরণ্ময়ী দাস (৪৫) ও বিপুল দাস (৩৮) এবং আহতকে গাড়ি চালক অপূৰ্ব দাস (৪২) বলে শনাক্ত করা হয়েছে।

ডুবাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লালচান আলি আজ রবিবার এই খবর দিয়ে জানান, শনিবার রাতে ডেকধোয়া এলাকায় ট্ৰ্যাভেলার এবং মহেন্দ্ৰ পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘৰ্ষজনিত ঘটনায় মৃত্যুবরণ করেছেন হিরণ্ময়ী দাস এবং বিপুল দাস। এছাড়া আহত হয়েছেন ট্র্যাভেলারের চালক অপূৰ্ব দাস।

পুলিশ অফিসার জানান, বিপুল দাস তাঁর দিদি হিরণ্ময়ী দাসকে সঙ্গে নিয়ে বরপেটায় তাঁদের কোনও এক আত্মীয়ের বাড়িতে ঋতুশুদ্ধি অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বরপেটা থেকে একটি ট্র্যাভেলারে চড়ে গোয়ালপাড়ার ধুপধারায় আসছিলেন। কিন্তু ডেকধোয়া এলাকায় বিপরীত দিক থেকে আগত পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘৰ্ষ হয় ট্র্যাভেলারের। ফলে ট্ৰ্যাভেলারের চালক অপূৰ্ব দাস গুরুতরভাবে আহত হওয়ার পাশাপাশি বিপুল দাস ও তাঁর দিদি হিরণ্ময়ী দাসের মৃত্যু হয়। তিনি জানান, মৃত ভাইবোনের বাড়ি ধুপধরা থানার অন্তৰ্গত সিপলাই ধানবাড়িতে এবং চালক অপূর্বের বাড়ি রংজুলি থানাধীন কামারপোতায়।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ লালচান আলি জানিয়েছেন, নিহত দুজনের মৃতদেহ গোয়ালপাড়া সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ময়না তদন্ত শেষে আজ তাঁদের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া আহত গাড়ি চালককে গোয়ালপাড়া সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁর অবস্থা সংকটজনক বলে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top