News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : ৩-দিনের সফরে গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি রয়েছে মোদীর
Image

Prime Minister : ৩-দিনের সফরে গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি রয়েছে মোদীর

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): আগামী ১৮ থেকে ২০ এপ্রিল গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩-দিনের এই সফরে নিজের রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সোমবার সকালেই গুজরাটে পৌঁছনোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর, ১৮ থেকে ২০ এপ্রিল গুজরাটেই থাকবেন তিনি। ১৮ এপ্রিল (সোমবার) গান্ধীনগরে কমান্ড অ্যান্ড এবং কন্ট্রোল সেন্টার ফর স্কুলস পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ১৯ এপ্রিল তিনি বনসকান্ঠার দিওদরে বনস ডেয়ারি সঙ্কুলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন।

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এরপর জামনগরে হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২০ এপ্রিল গান্ধীনগরে গ্লোবাল আয়ুষ বিনিয়োগ এবং উদ্ভাবন শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপর দাহোদে আদিজাতি মহা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top