News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : দু’দিনের সফরে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, বরিস বললেন ভারত মূল্যবান অংশীদার
Image

Prime Minister : দু’দিনের সফরে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, বরিস বললেন ভারত মূল্যবান অংশীদার

নয়াদিল্লি ও লন্ডন, ১৭ এপ্রিল (হি.স.): দু’দিনের সফরে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ২১ এপ্রিল ভারতে আসার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর, দু’দিনের ভারত সফরে এসে দিল্লির পাশাপাশি গুজরাটেও যাওয়ার কথা রয়েছে তাঁর। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে গুজরাট ও দিল্লি সফরে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অর্থনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন তিনি।

আসন্ন ভারত সফরের বিষয়ে মুখিয়ে রয়েছেন বরিস জনসন নিজেই। তিনি জানিয়েছেন, “আমরা যেহেতু স্বেচ্ছাচারী রাষ্ট্রগুলির দ্বারা আমাদের শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে ঝুঁকির সম্মুখীন, তাই গণতন্ত্র এবং বন্ধুদের একসঙ্গে থাকা অত্যাবশ্যক৷ ভারত একটি প্রধান অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে এই অনিশ্চয়তার সময়ে ব্রিটেনের জন্য একটি অত্যন্ত মূল্যবান কৌশলগত অংশীদার।” বরিস জনসন আরও বলেছেন, “আমার ভারত সফর আমাদের উভয় দেশের জনগণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবে যেমন-কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক বৃদ্ধি, এনার্জি সুরক্ষা এবং প্রতিরক্ষা।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top