News Flash

  • Home
  • প্রধান খবর
  • JP Nadda : গ্রাম, দরিদ্র ও নিপীড়িতদের জন্য কাজ শুধুমাত্র বিজেপিই করছে : নাড্ডা
Image

JP Nadda : গ্রাম, দরিদ্র ও নিপীড়িতদের জন্য কাজ শুধুমাত্র বিজেপিই করছে : নাড্ডা

হোসাপেটে, ১৭ এপ্রিল (হি.স.): গ্রাম, দরিদ্র, বঞ্চিত, নিপীড়িতদের ও ডিলিট সমাজের জন্য শুধুমাত্র বিজেপিই কাজ করছে। কর্ণাটক থেকে সমস্ত দেশবাসীকে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার কর্ণাটকের হোসাপেটে বিজেপির রাজ্য কার্যনির্বাহী বৈঠকে নাড্ডা বলেছেন, উজ্জ্বল যোজনার অধীনে দেশজুড়ে কোটি কোটি মা-বোনেদের বিনামূল্যে গ্যাসের কানেকশন দিয়েছে মোদী সরকার। সৌভাগ্য যোজনার অধীনে দেশজুড়ে কোটি কোটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুতের কানেকশন দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেছেন নাড্ডা।

কর্ণাটকের হোসাপেটে বিজেপির রাজ্য কার্যনির্বাহী বৈঠকে নাড্ডা এদিন বলেছেন, আপনাদের এখানে ১০টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে ভারত সরকার এবং সে জন্য আর্থিক সহায়তাও দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল তুলে ধরে নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে ১.৬৩ কোটি মানুষ পাকা বাড়ি পেয়েছেন। যার মধ্যে ১ লক্ষ বাড়ি কর্ণাটকেই।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top