News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19 : কোভিড-সংক্ৰমণ ফের বাড়ল ভারতে; একদিনে মৃত ৪, সুস্থ হয়েছেন ৯৫৪ জন
Image

Covid19 : কোভিড-সংক্ৰমণ ফের বাড়ল ভারতে; একদিনে মৃত ৪, সুস্থ হয়েছেন ৯৫৪ জন

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই আক্রান্তের সংখ্যা ফের এক-হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। স্বস্তির বিষয় হল শনিবার সারাদিনে মাত্র ৪ জনের মৃত্যু হয়েছে ভারতে। বিগত ২৪ ঘন্টায় (শনিবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ১,১৫০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৪ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.৩১ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১১,৫৫৮-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১৯২ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১২ লক্ষ ৫৬ হাজার ৫৩৩ জন প্রাপক, ফলে ভারতে রবিবার সকাল আটটা পর্যন্ত ১,৮৬,৫১,৫৩,৫৯৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,৭৫১ জন (১.২১ শতাংশ)। শনিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৯৫৪ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৫,০৮,৭৮৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ।

Releated Posts

সরকারি আইনজীবী ও পাবলিক প্রসিকিউটরদের প্যানেলে বড় রদবদলের ইঙ্গিত, ব্যয়বহুল বাইরের আইনজীবী নিয়োগ কমাতে উদ্যোগ

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গ সরকারের সরকারি আইনজীবী (গভর্নমেন্ট প্লিডার) এবং পাবলিক প্রসিকিউটরদের প্যানেলে শীঘ্রই বড় ধরনের…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

আইআইটি গান্ধীনগরে গড়ে উঠছে সেমিকন্ডাক্টর গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, বিনিয়োগ ১৯০ কোটি টাকা

গান্ধীনগর, ৩ জুলাই (আইএএনএস): দেশের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুজরাটের আইআইটি গান্ধীনগরে প্রতিষ্ঠিত হতে চলেছে…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

তৃণমূল আমলের অনিয়ম নিয়ে বিভাগভিত্তিক ‘হোয়াইট পেপার’ প্রকাশ করবে পশ্চিমবঙ্গ সরকার, নজরে ৬টি বড় ক্ষেত্র

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৫ বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে সংঘটিত…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

‘কাইজেন’ নীতিতে বদলেছে ভারতের অর্থনীতির ডিএনএ, জাপানি বিনিয়োগকারীদের আহ্বান মোদির

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): গত ১২ বছরে জাপানের ‘কাইজেন’ (নিরবচ্ছিন্ন উন্নতি) নীতি অনুসরণ করে ভারতের অর্থনীতির ‘ডিএনএ’ বদলে…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top