News Flash

  • Home
  • খেলা
  • IPL : পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত হায়দরাবাদের
Image

IPL : পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত হায়দরাবাদের

মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.) : রবিবার ডাঃ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ। পায়ের আঙুলে চোটের কারণে বাদ পড়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। তাঁর বদলে এদিন দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

২০১৬ সালের চ্যাম্পিয়ন হায়দারবাদেরও পাঁচটি ম্যাচে তিনটি জয় এবং দুটি পরাজয় রয়েছে। তবে তারা পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের মতো দলের তুলনায় দুর্বল নেট রান রেটের কারণে সপ্তম স্থানে রয়েছে। এখনও পর্যন্ত তিনটি করে ম্যাচ জিতেছে। অপরিবর্তিত প্লেয়িং ইলেভেনে খেলছে তারা। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দল আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক এবং টি নটরাজন।

পঞ্জাব কিংস একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শাহরুখ খান, ওডিয়ান স্মিথ, কাগিসো রাবাদা, রাহুল চাহার, বৈভব অরোরা এবং আরশদীপ সিং।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top