News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi : সরকারের উদাসীনতায় কোভিডে মৃত্যু হয়েছে ৪০ লক্ষ ভারতীয়ের : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi : সরকারের উদাসীনতায় কোভিডে মৃত্যু হয়েছে ৪০ লক্ষ ভারতীয়ের : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় কোভিডে মৃত্যু হয়েছে ৪০ লক্ষ ভারতীয় নাগরিকের। কেন্দ্রের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে রাহুল গান্ধী দাবি করেছেন, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৪ লক্ষ টাকা করে দেওয়া হোক। রাহুল গান্ধী এদিন নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টের স্ক্রিনশট নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করেছেন। ওই মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে করোনায় ৪০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ওই এই প্রতিবেদনের দাবির প্রতিবাদ করেছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক। ভারতের মতে, এর পিছনে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গণনাপদ্ধতির গলদ।

রাহুল গান্ধী রবিবার টুইট করে লিখেছেন, “মোদীজি নিজেও সত্যি কথা বলেন না, কাউকে বলতেও দেন না। তিনি এখনও বলে যাচ্ছেন অক্সিজেনের অভাবে কারও।মৃত্যু হয়নি। আমি আগেও বলেছি, সরকারের উদাসীনতার কারণে ৫ লক্ষ নয় ৪০ লক্ষ মানুষের কোভিডে মৃত্যু হয়েছে ভারতে। নিজের দায়িত্ব পূরণ করুন মোদীজি, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দিন।” প্রসঙ্গত, রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫, ২১, ৭৫১ জনের।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top