News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: সবকা সাথ, সবকা প্রয়াসের শ্রেষ্ঠ প্রমাণ প্রভু রামের জীবন কাহিনী : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: সবকা সাথ, সবকা প্রয়াসের শ্রেষ্ঠ প্রমাণ প্রভু রামের জীবন কাহিনী : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): সবকা সাথ, সবকা প্রয়াসের শ্রেষ্ঠ প্রমাণ হল প্রভু রামের জীবন কাহিনী। সকলের প্রচেষ্টার এই ভাবনার মাধ্যমে স্বাধীনতার অমৃত কালকে উজ্জ্বল করতে হবে, জাতীয় সঙ্কল্প সিদ্ধির জন্য সংঘবদ্ধ হতে হবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুজরাটের মোরবিতে ভগবান হনুমানের ১০৮ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “হাজার হাজার বছর ধরে পরিবর্তিত পরিস্থিতি সত্ত্বেও, ভারত অবিচল ও অটুট থাকার ক্ষেত্রে আমাদের সভ্যতা এবং সংস্কৃতি বড় ভূমিকা পালন করেছে। আমাদের বিশ্বাস ও সংস্কৃতির ধারা সম্প্রীতি, অন্তর্ভুক্তি ও সমতা।”

প্রধানমন্ত্রী বলেছেন, “যখন মন্দের উপর ভালো প্রতিষ্ঠার কথা এসেছিল, তখন ভগবান রাম সক্ষম হওয়া সত্ত্বেও, সবাইকে সঙ্গে নিয়ে চলার, সবাইকে সংযুক্ত করার, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সংযুক্ত করার এবং সবাইকে সংযুক্ত করার এই কাজটি সম্পন্ন করেছিলেন। এটাই তো সবকা সাথ, সবকা প্রয়াস।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “দেশের বিভিন্ন প্রান্তে রাম কথার আয়োজন করা হয়। ভাষা-উপভাষা যাই হোক না কেন, কিন্তু রামকথার চেতনা সবাইকে এক করে, ভগবানের প্রতি একত্রিত করে। এটাই তো ভারতীয়দের আস্থার, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য।”

Releated Posts

গণতন্ত্র সংকটে, অভিযোগ বিরোধীদের: সিআইজির কাছে এসআইআর স্থগিতের দাবি, ভোট প্রক্রিয়া কারচুপির অভিযোগ

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : দেশের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে এবং চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাজস্থানে ১.০৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, দেশ পাবে প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজস্থান সফরে গিয়ে প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়ন…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশনের সম্ভাবনা, উত্তপ্ত হতে পারে রাজনৈতিক পরিবেশ

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ জুলাই : আগামী ২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ভেনেজুয়েলায় ভারতীয় নাবিকের দেহ থেকে অঙ্গ অপসারণের অভিযোগ, পূর্ণাঙ্গ তদন্ত চাইল ভারত

কারাকাস, ৩ জুলাই (আইএএনএস): ভেনেজুয়েলায় মৃত ভারতীয় নাবিক রাকেশ চৌহানের দেহ থেকে একাধিক অঙ্গ অপসারণের অভিযোগে পূর্ণাঙ্গ তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top