News Flash

  • Home
  • প্রধান খবর
  • Tejashwi Yadav : বোচাহান বিধানসভা আসনে আরজেডি প্রার্থী জয়ী, ভোটারদের ধন্যবাদ জানালেন তেজস্বী যাদব
Image

Tejashwi Yadav : বোচাহান বিধানসভা আসনে আরজেডি প্রার্থী জয়ী, ভোটারদের ধন্যবাদ জানালেন তেজস্বী যাদব

পটনা, ১৬ এপ্রিল (হি. স.) : বিহারের বোচাহান বিধানসভা আসনের উপ-নির্বাচনে জয়লাভ করল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। আরজেডি-র প্রাপ্ত ভোট ৪৮.৫২ শতাংশ। ২৬.৯৮ শতাংশ ভোট পেয়েছে দ্বিতীয় হয়েছে বিজেপি, কংগ্রেসের প্রাপ্ত ভোট মাত্র ০.৭৯ শতাংশ। উপ-নির্বাচনে আরজেডি-র প্রার্থী অমর কুমার পাসোয়ান বিজেপির বেবী কুমারীকে ৩৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। শনিবার ভোটের ফলাফল আসার পরে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি এনডিএ-কে কটাক্ষ করে বলেন, জনগণ বিহারে ডাবল-ইঞ্জিন সরকার চালানো দলগুলির ‘জনবিরোধী’ নীতি এবং অহংকারকে পরাজিত করেছে। এদিন সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। গত ১২ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিধায়ক মুসাফির পাসওয়ানের মৃত্যুর কারণে এই আসনের উপ-নির্বাচন হয়।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top