News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: পবনপুত্রের কৃপায় সকলের জীবন শক্তি, বুদ্ধি ও জ্ঞানে পরিপূর্ণ হোক : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: পবনপুত্রের কৃপায় সকলের জীবন শক্তি, বুদ্ধি ও জ্ঞানে পরিপূর্ণ হোক : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): হনূমান জয়ন্তীতে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, শক্তি, সাহস ও সংযমের প্রতীক ভগবান হনুমান। সমস্ত দেশবাসীর জীবন শক্তি, বুদ্ধি ও জ্ঞানে পরিপূর্ণ হোক, পবনপুত্রের কাছে এই প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, শক্তি, সাহস ও সংযমের প্রতীক ভগবান হনুমানের জয়ন্তীতে সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। পবনপুত্রের কৃপায় সকলের জীবন শক্তি, বুদ্ধি ও জ্ঞানে পরিপূর্ণ হোক।

শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে গুজরাটের মোরবিতে ভগবান হনুমানের ১০৮ ফুট উচ্চতার একটি মূর্তি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা এগারোটা নাগাদ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভগবান হনুমানের ১০৮ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চারধাম প্রকল্পের অংশ হিসাবে দেশের চতুর্দিকে ভগবান হনুমানের চারটি মূর্তির মধ্যে এই মূর্তিটি দ্বিতীয়। পশ্চিম দিকের এই মূর্তিটি মোরবিতে বাপু কেশবানন্দের ‘আশ্রমে’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই সিরিজের প্রথম মূর্তিটি ২০১০ সালে দেশের উত্তর দিকে শিমলায় প্রতিষ্ঠা করা হয়েছিল। দক্ষিণে রামেশ্বরমে মূর্তিটির কাজ শুরু হয়েছে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top