News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: অসংগঠিত শ্রমিকদের কল্যাণে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: অসংগঠিত শ্রমিকদের কল্যাণে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): দেশের উন্নয়ন ও প্রগতিতে অসংগঠিত শ্রমিকদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসংগঠিত শ্রমিকদের জীবনকে আরও সহজতর করে তুলতে কেন্দ্রীয় সরকার সর্বদা প্রচেষ্টারত বলেও জানিয়েছেন মোদী। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অসংগঠিত শ্রমিকদের কল্যাণে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

শ্রম আইন সরলীকরণ, জাতীয় ডেটাবেস ই-শ্রম, এক দেশ, এক রেশন কার্ড, প্রধানমন্ত্রী সুনিধি যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, শ্রমিক স্পেশাল ট্রেন প্রভৃতির সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী এদিন টুইট-বার্তায় জানিয়েছেন, “দেশের প্রগতিতে আমাদের অসংগঠিত শ্রমিক ভাই-বোনদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সরকার সর্বদা তাঁদের জীবনকে সহজতর করে তুলতে প্রচেষ্টারত। এই প্রকল্পগুলি তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে, মহামারী চলাকালীন সাহায্য করার জন্য আরও অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল।”

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top