News Flash

  • Home
  • খেলা
  • Cricket : মহকুমার সেরা বিশালগড় স্কুল
Image

Cricket : মহকুমার সেরা বিশালগড় স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। মহকুমার সেরা বিশালগড় স্কুল। ৭৬ রানে পরাজিত করলো কোনাবন প্লে সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। বৃহস্পতিবার বিশালগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে হয় ম্যাচটি। ম্যাচে কোনাবনের ক্রিকেটার সাগর সজল দাস মারাত্তক চোট পায়। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে আর ব্যাট করতে মাঠে নামতে পারেনি সে।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বিশালগড় স্কুল ১৬৪ রান করে। দলের পক্ষে সাকিব মিঁয়া ৫১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, অর্পন মজুমদার ৬০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং নয়ন আহমেদ ৬৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। কোনাবনের পক্ষে রাকেশ রুদ্র পাল (‌৪/‌৩৯) এবং সান আলি (‌২/‌১৩) সফল বোলার।

জবাবে খেলতে কোনাবন প্লে সেন্টার ২৪.‌৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মহ:‌ শাকিব বাদশা ‌‌১৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪,অশোক দাস ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং সান আলি ৫৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। বিশালগড়ের পক্ষে সাগর অধিকারী (‌২/‌৫)‌ এবং জিৎ দাস (‌২/‌২৪) সফল বোলার।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top