News Flash

  • Home
  • দিনের খবর
  • ED : বালি খাদান মামলায় চান্নিকে জেরা ইডি-র, বললেন যা জানি সবটাই জানিয়েছি
Image

ED : বালি খাদান মামলায় চান্নিকে জেরা ইডি-র, বললেন যা জানি সবটাই জানিয়েছি

চন্ডীগড়, ১৪ এপ্রিল (হি.স.): অবৈধ বালি খাদান মামলায় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নিকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার প্রায় ৫ ঘন্টা ধরে জেরা করা হয় চান্নিকে। চান্নিকে ইডি-র জেরা করার বিষয়টি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। চান্নি নিজেই টুইট করে জানিয়েছেন, “বালি খাদান মামলায় বুধবার আমাকে তলব করেছিল ইডি। আমি হাজিরা দিয়েছি, তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। আমি যতটুকু জানি ততটাই জানিয়েছি। এই মামলায় একটি চালান ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে ইডি-র তরফে। আমাকে পুনরায় আসতে বলা হয়নি।”

ইডি সূত্রে জানা গিয়েছে, অবৈধ বালি খাদান মামলায় বুধবার দীর্ঘ ৫ ঘন্টা ধরে জেরা করা হয় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নিকে। তাঁর ভাইপো ভূপিন্দর সিং হানির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য, অবৈধ বালি খাদান মামলায় ইতিমধ্যেই চান্নির ভাইপো ভূপিন্দর সিং হানিকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top