News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: শোপিয়ানে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার
Image

Encounter: শোপিয়ানে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার

শোপিয়ান, ১৪ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার জয়নপোরা এলাকায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে। এখনও বিস্তারিত খবর পাওয়া না গেলেও জানা গিয়েছে, শোপিয়ানের জয়নাপোরা এলাকার বুদিগামে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পাওয়ার পর পুলিশ সেনাবাহিনী এবং সিআরপিএফ কর্মীদের একটি যৌথ দল পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযান চলাকালীন এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে এগিয়ে আসতে দেখে গুলি চালায়। সন্ত্রাসবাদীদের গুলির পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। উভয় পক্ষ থেকে গোলাগুলি চলছে এবং এ খবর লেখা পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী নিহত বা আটক হওয়ার কোনো খবর পাওয়া যায় নি।

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top