News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ramnath Kovind: দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন উৎসব ভারতের বৈচিত্র্য ও বহুত্বকে প্রতিফলিত করে : রাষ্ট্রপতি
Image

Ramnath Kovind: দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন উৎসব ভারতের বৈচিত্র্য ও বহুত্বকে প্রতিফলিত করে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): দেশবাসীকে বৈশাখীর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৈশাখীর পাশাপাশি বিশু, রোঙ্গালী বিহু, নববর্ষ, বৈশাখড়ি ও পুতন্ডু পিরাপুরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উপায়ে পালিত এই উৎসবগুলি আমাদের বৈচিত্র্য ও বহুত্বকে প্রতিফলিত করে। বৃহস্পতিবার সকালে টুইট বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, এই উৎসব সবার জীবনে আনন্দ বয়ে আনুক এই কামনা করছি।

বৈশাখী-সহ বিভিন্ন উৎসব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বৃহস্পতিবার টুইট করে বৈশাখী, বোহাগ বিহু, ওডিশা নতুন বছর ও পুতন্ডু উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈশাখী উপলক্ষ্যে বৃহস্পতিবার পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে পূণ্যার্থীরা পুজার্চনা করেছেন। হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করেন অসংখ্য মানুষ।

বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তি। ১৪২৮ বঙ্গাব্দের শেষ দিন। রাত পোহালেই সূচনা হবে নতুন ১৪২৯ বঙ্গাব্দের। এই উপলক্ষ্যে এদিন পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় চড়ক, গাজন-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনেক জায়গায় আবার গাজন সন্ন্যাসীদের ঝাঁপেরও আয়োজন চলেছে। বিভিন্ন জায়গায় বসেছে চড়কের মেলা।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top