News Flash

  • Home
  • খেলা
  • Cricket : বল হাতে বিধ্বংসী ইউনিস মিঁয়া জয় অব্যহত রাখলো ও পি সি
Image

Cricket : বল হাতে বিধ্বংসী ইউনিস মিঁয়া জয় অব্যহত রাখলো ও পি সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। জয়ের ধারা অব্যহত রাখলো ওল্ড প্লে সেন্টার (‌ও পি সি)। বৃহস্পতিবার ও পি সি ১০ উইকেটে পরাজিত করে রমেশ কোচিং সেন্টারকে। বাঁহাতি জোরে বোলার ইউনিস মিঁয়ার বিধ্বংসী বোলিংয়ে সহজ জয় পায় ও পি সি। আসরে ৩ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে ও পি সি। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেটে।

এদিন জামজুরি মাঠে হয় ম্যাচটি। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনিস মিঁয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে রমেশ কোচিং সেন্টার। দল ২১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬২ রান করতে সক্ষম হয়। অতিরিক্ত খাতে যদি দল ২৩ রান না পেতো তাহলে দলীয় স্কোর হয়তোবা ৪০ রানের গন্ডি পার হতো না। দলের পক্ষে শুভজিৎ সূত্রধর ৩৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ও পি সি-‌র পক্ষে ইউনিস মিঁয়া (‌৫/১৩‌) এবং সুবল চৌধুরি (‌২/‌৯) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ও পি সি ২৯ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।‌‌‌ দলের পক্ষে ইন্দ্রজিৎ পাল ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রানে এবং শ্যামানন্দ সেন ১৩ বল খেলে ২টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রানে অপরাজিত থেকে যান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top