News Flash

  • Home
  • দিনের খবর
  • Congress Protest: ঈশ্বরাপ্পার ইস্তফার চেয়ে বিক্ষোভ কংগ্রেসের, বেঙ্গালুরুতে আটক শিবকুমার-সহ কয়েকজন নেতা
Image

Congress Protest: ঈশ্বরাপ্পার ইস্তফার চেয়ে বিক্ষোভ কংগ্রেসের, বেঙ্গালুরুতে আটক শিবকুমার-সহ কয়েকজন নেতা

বেঙ্গালুরু, ১৪ এপ্রিল (হি. স.) : ঠিকাদার সন্তোষ পাটিলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কর্ণাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার ইস্তফার দাবিতে এখনও অনড় কংগ্রেস।

বৃহস্পতিবার ঈশ্বরাপ্পার ইস্তফার দাবিতে বিক্ষোভ-মিছিল করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাইয়ের বাসভবনের দিকে যাচ্ছিলেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার, সিদ্দারমাইয়া-সহ বিপুল সংখ্যক কংগ্রেস নেতা-কর্মীরা। কিন্তু , সেই মিছিল আটকে দেয় পুলিশ।আইন-শৃঙ্খলার অবনতির কারণে আটক করা হয়েছে ডি কে শিবকুমার, সিদ্দারমাইয়া-সহ কয়েকজন কংগ্রেস নেতাকে।
এদিকে, এদিনই কর্ণাটকের বেলাগাভিতে নিজ বাসভবনে পৌঁছল ঠিকাদার সন্তোষ পাটিলের মৃতদেহ। বুধবার সন্তোষের দেহের ময়নাতদন্ত হয়েছে। সন্তোষ আত্মঘাতী হয়েছেন এমনই অভিযোগ, তিনি কর্ণাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top