News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : চাকমঘাটে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক
Image

Dead Body : চাকমঘাটে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক

তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল৷৷ এক সরকারি কর্মচারী যুবক রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট সি.আর.পি.এফ ক্যাম্প সংলগ্ণ এলাকায় মঙ্গলবার গভীর রাতে৷

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট সি.আর.পি.এফ ক্যাম্প সংলগ্ণ এলাকার জাতীয় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবক -কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা এবং গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় ঐ যুবক -কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা৷ আহত যুবকের নাম সৈলেন দেববর্মা৷ কে বা কাহারা সৈলেন -কে মারধর করেছে বলে অভিযোগ করে আহত যুবক ও তার পরিবারের লোকজন৷ জানা যায় সৈলেন দেববর্মা তুই মধু সুকলে গ্রুপ ডি পদে কর্মরত রয়েছে৷ কিন্তু রাতের অন্ধকারে কে বা কাহারা ঐ যুবকের ওপর হামলা চালায় এ ব্যাপারে উঠছে নানাহ প্রশ্ণ? পুলিশি তদন্তক্রমেই বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য৷ বর্তমানে আহত যুবকের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top