News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৬ অবধি চলবে রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান, ব্যয় হবে ৫,৯১১ কোটি
Image

২০২৬ অবধি চলবে রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান, ব্যয় হবে ৫,৯১১ কোটি

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান চলবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত, বুধবার জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত সম্পর্কে জানানোর সময় অনুরাগ ঠাকুর বলেছেন, পঞ্চায়েতি রাজের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ৫ হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে।

২০২২ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শক্তিশালী ও আধুনিক করার ক্ষেত্রে সহায়তা হবে। এক্ষেত্রে ভারত সরকারের শেয়ার থাকবে ৩,৭০০ কোটি টাকা এবং রাজ্য সরকারের শেয়ার থাকবে ২,২১১ কোটি টাকা।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top