News Flash

  • Home
  • দিনের খবর
  • ED : মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক ও তাঁর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
Image

ED : মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক ও তাঁর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

মুম্বই, ১৩ এপ্রিল (হি.স.) : আর্থিক দুর্নীতির মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী তথা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা নবাব মালিক এবং তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করলএনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার ইডি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ২০০২ এর আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

এই সম্পত্তিগুলির মধ্যে রয়েছে গোয়াওয়ালা কম্পাউন্ড, কুর্লা (পশ্চিম), কুর্লা পশ্চিম, মুম্বাইয়ের বাণিজ্যিক ইউনিট, ওসমানাবাদ জেলায় ১৪৭.৭৯৪ একর কৃষি জমি, কুরলা পশ্চিমে তিনটি ফ্ল্যাট এবং মুম্বইয়ের বান্দ্রায় দুটি ফ্ল্যাটও রয়েছে। ইডি দাউদ ইব্রাহিম এবং অন্যান্যদের বিরুদ্ধে আইপিসির ১২০বি ধারা এবং ইউএপিএ-এর ধারা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।


এফআইআর-এ দাউদ ইব্রাহিম কাসকর, হাজি আনিস ওরফে আনিস ইব্রাহিম শেখ, শাকিল শেখ ওরফে ছোট শাকিল, জাভেদ প্যাটেল ওরফে জাভেদ চিকনা এবং ইব্রাহিম মুশতাক আবদুল রাজ্জাক মেমন ওরফে টাইগার মেমনকে আসামি করা হয়েছে। এফআইআর-এ আরও বলা হয়েছে, দাউদ ইব্রাহিম, ভারত ছেড়ে যাওয়ার পর তার ঘনিষ্ঠ সহযোগী যেমন হাসিনা পারকার এবং অন্যান্যদের মাধ্যমে ভারতে তার অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে শুরু করেছিলেন।প্রসঙ্গত,মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নবাব মালিক বর্তমানে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি ইডি তাকে গ্রেপ্তার করেছিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top