News Flash

  • Home
  • খেলা
  • Cricket : দেবরাজের অলরাউন্ড পারফরম্যান্স, সেমিতে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির
Image

Cricket : দেবরাজের অলরাউন্ড পারফরম্যান্স, সেমিতে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। সেমিফাইনালে উঠলো ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। দেবরাজ সরকারের অলরাউন্ড পারফরম্যান্সে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বুধবার নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে ববনস ত্রিপুরা বিদ্যামন্দির ৫ উইকেটে পরাজিত করে বড়দোয়ালি স্কুলকে। বড়দোয়ালি স্কুলের গড়া ১১৬ রানের জবাবে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির ১৩ ওভার বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয় পেয়ে যায়।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে মাত্র ১১৬ রান করতে সক্ষম হয় বড়দোয়ালি স্কুল। দলের পক্ষে স্বাত্তিক দত্ত ৮১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯, পরিতো্য দেবনাথ ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮, সানু দাস ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং শুভম চন্দ্র দাস ২১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের পক্ষে জয় দাস (‌৩/‌২১) এবং সুমিত যাদব (২/‌২১‌) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির ৩২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে দেবরাজ সরকার ৩৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ৪২(‌অপ:‌), অমন কুমার সিনহা ৬৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে‌ ২৩, আদিত্য দেব ২৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ (‌অপ:‌) এবং অয়ন রায় ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌ ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। বড়দোয়ালি স্কুলের পক্ষে স্বাত্তিক দত্ত (‌২/‌৪২) সফল বোলার। ‌

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top