News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Assam-Agartala National Road : জিওলছড়ায় জাতীয় সড়কে ধস, যান চলাচলে দুর্ভোগ
Image

Assam-Agartala National Road : জিওলছড়ায় জাতীয় সড়কে ধস, যান চলাচলে দুর্ভোগ

আমবাসা, ১২ এপ্রিল : আমবাসার জিওলছড়া এলাকায় জাতীয় সড়কের ওপর মাটি ধসে পড়ায় মঙ্গলবার সকাল থেকেই জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়েছে। সোমবার রাতে বৃষ্টি হওয়ার ফলে জাতীয় সড়ক কাদায় পরিপূর্ণ হয়ে যায়। এর ফলে জাতীয় সড়কে যানচলাচল অসম্ভব হয়ে পড়েছে।

উল্লেখ্য, অসম-আগরতলা জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছে। সে কারণেই এই দুর্দশা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকাল থেকেই জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ার খবর পেয়ে নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদারি সংস্থার লোকজনরা জাতীয় সড়ক পরিষ্কার করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। দীর্ঘক্ষন জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে থাকার পর ধীরে ধীরে ছোট ছোট যানবাহন গুলিকে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়।

সামান্য বৃষ্টিতেই জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ায় মঙ্গলবার সকাল থেকে যাত্রী দুর্ভোগ চরমে ধারণ করে। এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারি সংস্থা জরুরী ভিত্তিতে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ শুরু করেছে। এর ফলে কিছুক্ষণ বাদেই যান চলাচল শুরু করা সম্ভব হয়েছে।

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top