News Flash

Image

Arrested : নেশা সামগ্রী সহ দুই যুবক আটক

বিশালগড়, ১১ এপ্রিল : বিশালগড়ের নামার বাজারে সোমবার বেলা এগারোটা নাগাদ নেশা জাতীয় ট্যাবলেট সহ দুই নেশা কারবারিকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় মানুষজন। আটক দুই নেশা কারবারির নাম দীপক দেবনাথ এবং সরজিত নম:।

ঘটনার বিবরণে জানা গেছে, নামার বাজার এলাকায় ওই দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদেরকে একটি দোকানের সামনে থেকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশকিছু পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষের ভীড় জমতে থাকে। উত্তেজিত জনতা ওই দুই নেশাকারবারী যুবককে উত্তম-মধ্যম দিয়েছে। তাতে তারা আহত হয়েছে।

ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে নেশাজাতীয় ট্যাবলেট সহ আটক করা দুই যুবককে বিশালগড় থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় মানুষের বক্তব্য, পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। আটক নেশা কারবারি দুই যুবক জানিয়েছে, বিশালগড় নামার বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকেই তারা এইসব নেশাজাতীয় ট্যাবলেট সংগ্রহ করত। ওই ব্যবসায়ীকে আটক করার জন্য পুলিশি তৎপরতা শুরু করেছে। নেশা কারবারে জড়িত দুই যুবককে আটক করার খবর ছড়িয়ে পড়তেই ওই দোকানের মালিক দোকান বন্ধ করে পালিয়ে গেছে বলে জানা গেছে। তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বিশালগড় সহ পার্শ্ববর্তী এলাকা গুলিতে নেশাখোর এবং নেশা কারবারিদের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। গোটা এলাকার যুব সমাজ নেশার উপরে ভাসছে। বর্তমান সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা তাদের নেশা সামগ্রী বাণিজ্য বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top