News Flash

Image

Haflong : হাফলঙে শুরু ‘অসমী বহাগি মেলা’, চলবে ১২ এপ্ৰিল পৰ্যন্ত

হাফলং (অসম), ১০ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে আজ রবিবার থেকে শুরু হয়েছে অসমী বহাগি মেলা। অসমী বহাগি মেলা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

আসাম স্টেট রুরাল লাইভলিহোড মিশন (এএসআরএলএম) এবং পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অসমী বহাগি মেলা। হাফলঙের লালফিল্ডে আজ বেলা সাড়ে ১১টা নাগাদ বহাগী মেলার উদ্বোধন করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধান সচিব টিটি দাওলাগাপু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন বিভাগের প্রজেক্ট ডিরেক্টর মেঘঞ্জয় থাওসেন, আসাম স্টেট রুরাল লাইভলিহোড মিশনের জেলা প্রজেক্ট ম্যানেজার এলকিম হেংনা প্রমুখ।

অসমী বহাগি মেলায় রয়েছে ডিমা হাসাও জেলার বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর ২৬টি স্টলে প্রদর্শনী। স্টলগুলিতে রয়েছে বিভিন্ন উপজাতি জাতি-জনগোষ্ঠীর হাতে তৈরি পরম্পরাগত পোশাক, মেখলা চাদর, শাড়ি ইত্যাদি নানা রকমারি বস্ত্র। তাছাড়া জনগোষ্ঠীয় পরম্পরাগত খাবার ও বিভিন্ন ধরনের অর্গানিক শাক-সবজ সহ জনগোষ্ঠীয় খাবারের সম্ভারও রয়েছে স্টলগুলিতে। আগামীকাল সোমবার অসমী বহাগি মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং অন্যান্য অনুষ্ঠান।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top