News Flash

  • Home
  • প্রধান খবর
  • Corona Booster Vaccine: আগামী ১০ এপ্রিল থেকে দেশের প্রাপ্ত বয়স্কদের করোনার বুস্টার টিকা : স্বাস্থ্য মন্ত্রক
Image

Corona Booster Vaccine: আগামী ১০ এপ্রিল থেকে দেশের প্রাপ্ত বয়স্কদের করোনার বুস্টার টিকা : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.) : এবার ১৮ বছরের ঊর্ধ্বে দেশের প্রত্যেক নাগরিক পাবেন করোনার প্রিকশন ডোজ। শুক্রবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ১০ এপ্রিল অর্থাৎ রবিবার থেকে শুরু হবে এই বুস্টার ডোজ দেওয়ার অভিযান। আপাতত বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে করোনার প্রিকশন ডোজ নিতে পারবেন সকলে।

কড়া বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে বর্তমানে দেশে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার এবং কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা। গত ৩১ মার্চ মধ্যরাত থেকে কোভিড সংক্রান্ত প্রায় সমস্ত বিধিনিষেধ তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে এরপরও মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সংক্রমণে লাগাম টানতে দেওয়া হচ্ছে বুস্টার ডোজও।
প্রসঙ্গত, প্রথম পর্যায়ে ৬০ বছরের ঊর্ধ্বে যাঁদের কো-মর্বিডিটি ছিল, তাঁদেরকে দেওয়া হয়েছিল করোনার বুস্টার ডোজ। দ্বিতীয় ডোজ নেওয়ার পর নির্দিষ্ট ব্যবধান মেনে এই ডোজ নিতে হয়। দ্বিতীয় পর্যায়ে ষাটোর্ধ্ব প্রত্যেকের জন্যই শুরু হয় বুস্টার ডোজের অভিযান। সেই অভিযানের দিন কয়েক পরই কেন্দ্রের তরফে ইঙ্গিত মিলেছিল যে সংক্রমণ রুখতে সমস্ত প্রাপ্ত বয়স্ককেই প্রিকশন ডোজ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সেই পরিকল্পনাই এবার বাস্তবায়িত হতে চলেছে। আগামী ১০ এপ্রিল থেকে বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে নেওয়া যাবে বুস্টার ডোজ।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top