আগরতলা, ৭ এপ্রিল : রাজধানী আগরতলা শহরের রামনগর ২ নম্বর রোডে নির্মীয়মান একটি বিল্ডিং-র কাজ চলাকালে রড চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক যুবক। ওই যুবককে আটক করা হয়। তাকে উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখা হয়। তাকে আটকে রেখে রামনগর আউটপোস্ট এর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে আসে এবং সেখান থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রামনগর এলাকায় গত কয়েকদিন ধরে চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এলাকায় পুলিশের টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Thief : রড চুরি করতে গিয়ে যুবক ধৃত
Tags:
Releated Posts
নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ
আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…
অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…
গোয়েন্দা বিভাগের বড় সাফল্য, ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল যাত্রাপুর থানা।…
বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…


















