News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : অটো চালককে মারধর, অভিযুক্তের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও
Image

Protest : অটো চালককে মারধর, অভিযুক্তের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও

উদয়পুর, ৭ এপ্রিল : কাকড়াবন চৌমুহনী এলাকায় এক অটোচালকের সঙ্গে যাত্রীর বাকবিতণ্ডাকে কেন্দ্র করে অটোচালককে বেধড়ক মারধর করা হয়। তাতে অটো চালক গুরুতর ভাবে আহত হয়। আহত অটোচালককে কাকড়াবন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাধীন অটোচালককে কতিপয় লোকজন মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অটোচালকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এ ব্যাপারে কাকড়াবন থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলা গ্রহণ করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তাতে অটোচালকদের মধ্যে ক্ষোভ চরম আকার ধারণ করে। 


ক্ষুব্দ অটো চালকরা এদিন কাকড়াবন থানা ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। থানা ঘেরাও এর খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকরা কাকড়াবন থানায় ছুটে যান। অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে তাদেরকে সুনিদৃষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top