News Flash

  • Home
  • প্রধান খবর
  • Jaishankar : ভারত শুধুমাত্র শান্তির পক্ষই বেছে নিয়েছে, ইউক্রেন প্রসঙ্গে বললেন জয়শঙ্কর
Image

Jaishankar : ভারত শুধুমাত্র শান্তির পক্ষই বেছে নিয়েছে, ইউক্রেন প্রসঙ্গে বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি. স.) : ইউক্রেন-রাশিয়া সঙ্ঘাতের একেবারে বিরুদ্ধে ভারত। লোকসভায় জানালেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুধবার লোকসভায় এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত একটিই মাত্র পক্ষ বেছে নিয়েছে, আর তা হল শান্তির পক্ষ। হিংসার অবসান চেয়েছে ভারত। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে লোকসভায় এদিন এস জয়শঙ্কর বলেছেন, “সমস্ত সদস্যই সম্মত হবেন, ভারতের পন্থা জাতীয় প্রত্যয় ও মূল্যবোধ, জাতীয় স্বার্থ এবং জাতীয় কৌশল দ্বারা পরিচালিত হওয়া উচিত। আমরা দৃঢ়ভাবে সংঘাতের বিরুদ্ধে, আমরা বিশ্বাস করি রক্ত ​​ঝরিয়ে এবং নিরপরাধ জীবনের মূল্য দিয়ে কোনও সমাধানে পৌঁছনো যাবে না। বর্তমান সময়ে সংলাপ এবং কূটনীতি যে কোনও বিরোধের সঠিক উত্তর।”

জয়শঙ্কর লোকসভায় জানিয়েছেন, “ভারত যদি কোনও একটি পক্ষ বেছে নিয়ে থাকে, তাহলে তা হল শান্তি পক্ষ এবং এই হিংসা অবিলম্বে অবসানের জন্য। এটিই আমাদের নীতিগত অবস্থান এবং রাষ্ট্রসঙ্ঘ-সহ আন্তর্জাতিক ফোরাম ও বিতর্কে আমাদের অবস্থানকে ধারাবাহিকভাবে নির্দেশিত করেছে।” ইউক্রেনের বুচা শহরে সাধরন নাগরিকদের হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেছেন, ভারত এই রিপোর্টে “ভীষণ উদ্বিগ্ন”। “আমরা সেখানে যে হত্যার ঘটনা ঘটেছে তীব্র নিন্দা করি। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং আমরা একটি স্বাধীন তদন্তের আহ্বানকে সমর্থন করি,” জয়শঙ্কর বলেন।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top