News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: বিগত ৮ বছরে নতুন উচ্চতায় পৌঁছেছে ভারতের সামুদ্রিক সেক্টর : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: বিগত ৮ বছরে নতুন উচ্চতায় পৌঁছেছে ভারতের সামুদ্রিক সেক্টর : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): জাতীয় সামুদ্রিক দিবসে ভারতের গৌরবান্বিত সামুদ্রিক ইতিহাসকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ভারতের আর্থিক প্রগতির ক্ষেত্রে সামুদ্রিক সেক্টরের গুরুত্বও দৃষ্টিগোচরে আনলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, বিগত ৮ বছরে নতুন উচ্চতায় পৌঁছেছে ভারতের সামুদ্রিক সেক্টর এবং ব্যবসা ও বাণিজ্যিক ক্ষেত্রে বৃদ্ধিতে অবদান রেখেছে।

৫ এপ্রিল দিনটি জাতীয় সামুদ্রিক দিবস হিসেবে পালিত হয়। মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “বিগত ৮ বছরে বন্দর-কেন্দ্রিক উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে বন্দরের ক্ষমতা সম্প্রসারণ করা এবং বিদ্যমান সিস্টেমগুলিকে আরও দক্ষ করে তোলা। ভারতীয় পণ্যের নতুন বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে জলপথ ব্যবহার করা হচ্ছে।” প্রধানমন্ত্রী টুইটে আরও জানান, “অর্থনৈতিক অগ্রগতি ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য সামুদ্রিক সেক্টরকে কাজে লাগানোর পাশাপাশি সামুদ্রিক ইকো-সিস্টেম এবং বৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে, যে জন্য ভারত গর্বিত।”

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top