News Flash

  • Home
  • বিদেশ
  • আর্থিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা, ইস্তফা দিলেন সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর
Image

আর্থিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা, ইস্তফা দিলেন সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর

কলম্বো, ৪ এপ্রিল (হি.স.): আর্থিক সঙ্কটে জর্জরিত অবস্থা শ্রীলঙ্কার, ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা। এমতাবস্থায় ইস্তফা দিলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর অজিত নিভার্দ কাবরাল। সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। শ্রীলঙ্কায় আর্থিক ও রাজনৈতিক সঙ্কটের মধ্যেই ইস্তফা দিলেন সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর।

অজিত নিভার্দ কাবরাল টুইট করে নিজের ইস্তফার কথা জানিয়েছেন, “সমস্ত মন্ত্রীদের পদত্যাগের প্রেক্ষাপটে, আমি গভর্নর হিসাবে সোমবার আমার পদত্যাগপত্র জমা দিয়েছি,প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কাছে। সোমবার বেলা ১১.০৭ মিনিট নাগাদ টুইট করে নিজের ইস্তফার কথা জানিয়েছেন অজিত নিভার্দ কাবরাল। উল্লেখ্য, আর্থিক সঙ্কটের মধ্যেই রবিবার রাতে শ্রীলঙ্কা মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। তবে প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে অবশ্য ইস্তফা দেননি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অস্বস্তি প্রথম বাড়ান তাঁর ভাইপো তথা প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষের ছেলে মন্ত্রী নামাল। তিনি দেশের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ছিলেন। দেশের অর্থনৈতিক সঙ্কটের কারণে রবিবার তিনি ইস্তফা দেন। সবমিলিয়ে মোট ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top