News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : দুর্বৃত্ত হামলায় গুরুতর স্বামী-স্ত্রী
Image

Attack : দুর্বৃত্ত হামলায় গুরুতর স্বামী-স্ত্রী

উদয়পুর, ৪ এপ্রিল : গোমতী জেলার কিল্লা এলাকায় গতকাল রাতে দুর্বৃত্তরা এক বাড়িতে ঢুকে গৃহকর্তা এবং তার স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে জখম করেছে। আহতরা হলেন সুবোধ দেববর্মা এবং তার স্ত্রী শান্তিবালা দেববর্মা। আহত দু’জনকেই প্রথমে কিল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কিল্লা হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 


ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার গভীর রাতে কতিপয় দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে কিল্লার সুবোধ দেববর্মার বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তখন তার স্ত্রী শান্তিবালা দেববর্মা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও আঘাত করেছে। দুর্বৃত্তদের হামলায় স্বামী-স্ত্রী দুজনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাদেরকে উদ্ধার করে প্রথমে কিল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁদের গোমতী জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন। বর্তমানে তারা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


ঘটনার খবর পেয়ে কিল্লা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের কোনো সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top