News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : নেশাগ্রস্ত পুত্রের হাতে আক্রান্ত পিতা
Image

Attack : নেশাগ্রস্ত পুত্রের হাতে আক্রান্ত পিতা

উদয়পুর, ৪ এপ্রিল : উদয়পুরের মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী কলোনি এলাকায় নেশাগ্রস্ত পুত্রের হাতে আক্রান্ত হয়েছেন পিতা। স্থানীয় জনগণ এ ব্যাপারে পুলিশকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। 


ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে স্থানীয় জনগণ জানান, অভিযুক্ত যুবক সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। সে এলাকায় প্রায়ই উশৃংখল আচরণ করে থাকে। এ ধরনের আচরণের ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। শান্তিকামী মানুষ এবং মা-বোনদের রাস্তাঘাটে চলাফেরা করাই কষ্টকর হয়ে উঠেছে। আক্রান্ত পিতা জানান, তার ছেলে গাজা সহ নানা নেশা জাতীয় জিনিস গ্রহণ করে। নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে এসেই উৎপাত করে। তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পিতাকে মারধোর করার ঘটনার পর তারা রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। অভিযুক্ত নেশাগ্রস্ত পুত্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আক্রান্ত পিতা। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top