News Flash

  • Home
  • বিদেশ
  • Prime Minister : ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করলেন ডেপুটি স্পিকার, বললেন বিষয়টি অসাংবিধানিক
Image

Prime Minister : ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করলেন ডেপুটি স্পিকার, বললেন বিষয়টি অসাংবিধানিক

ইসলামাবাদ, ৩ এপ্রিল (হি.স.): পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করলেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার। বললেন, পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পুরোপুরি অসাংবিধানিক। কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন স্তব্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ বিরোধীরা। রবিবার দুপুরে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা ছিল। অধিবেশন শুরু হওয়ার পর পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হুসেন বলেন, দুর্ভাগ্যবশত, এটি শাসন পরিবর্তনের জন্য বিদেশি সরকারের কার্যকর অভিযান।

এরপরই ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। তিনি বলেছেন, “স্পিকারের এই সিদ্ধান্তের জন্য পাকিস্তানের সমস্ত নাগরিককে অভিনন্দন। অনাস্থা প্রস্তাব ছিল আমাদের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র। শাসনভার কাঁদের হাতে থাকবে তা পাকিস্তানের ঠিক করা উচিত। ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার জন্য প্রেসিডেন্টকে আমি চিঠি দিয়েছি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। নির্বাচনের জন্য পাকিস্তানের জনগণকে আমি প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, ২০১৮ সালে জেতার পর বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ইমরান খান। সরকারের পক্ষে ভোট ছিল ১৪২ এবং বিরোধীদের ১৯৯। এদিন ইমরানের বিরুদ্দবে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগেই তা অসংবিধানিক বলে খারিজ করে দেন ডেপুটি স্পিকার।

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026

ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিশ্রির, দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা

থিম্পু, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ…

ByByNews Desk Jul 31, 2026

ট্রাম্প প্রশাসনের নতুন জনকূটনীতি কৌশলে বিশেষ গুরুত্ব পেল ভারত

ওয়াশিংটন, ৩১ জুলাই (আইএএনএস): এশিয়ার প্রতি আরও বেশি গুরুত্ব দিয়ে বিদেশে জনসংযোগ কৌশল পুনর্গঠনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট…

ByByNews Desk Jul 31, 2026

হিংসা ও মৃত্যুর ছায়ায় পিওজেকে নির্বাচন, পাকিস্তানের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তীব্র

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান ধাপে ধাপে বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, প্রাণহানি…

ByByNews Desk Jul 30, 2026

পিওকে নির্বাচনে হিংসা ও কারচুপির অভিযোগ, পাকিস্তান সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, ভোটে কারচুপির অভিযোগ এবং জোরপূর্বক নিখোঁজ…

ByByNews Desk Jul 30, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে: ভারতীয় হাইকমিশনার

ঢাকা, ৩০ জুলাই (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলেই দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top