News Flash

  • Home
  • দেশ
  • Murder : পারিবারিক অশান্তির জেরেই খুন তপন কান্দু, দাবি পুরুলিয়ার পুলিস সুপারের
Image

Murder : পারিবারিক অশান্তির জেরেই খুন তপন কান্দু, দাবি পুরুলিয়ার পুলিস সুপারের

কলকাতা, ৩ এপ্রিল (হি.স.) : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের পিছনে রয়েছেন দাদা নরেন কান্দু। খুনের জন্য সুপারি কিলারকে ৭ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। রবিবার সাংবাদিক সম্মেলন করে একথা বললেন পুরুলিয়ার পুলিস সুপার এস সেলভামুরগন।

গত ১৩ মার্চ সন্ধেয় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ঝালদা পুরসভার ২ নম্বর কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। বিকেলে হাঁটার সময় ঝালদা-বাগমুন্ডি রোডের উপরে গুলিবিদ্ধ হন তিনি। গোকুলনগর গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইকে আসা ৩ জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য গুলি করে। তাঁর পেটে গুলি লাগে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তপন। এরপর দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। প্রথমে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঝাড়খণ্ডের রাঁচির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই তপনবাবুর মৃত্যু হয়।

এই ঘটনায় রাজ্য পুলিশের উপর ভরসা না রেখে প্রথম থেকে সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছে নিহতের পরিবার। শেষ পর্যন্ত সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে যায় তপন কান্দুর পরিবার। সেই মামলা এখনও চলছে।

তপন কান্দুকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতরা হল নিহত তপনের ভাইপো দীপক কান্দু, নিহত তপন কান্দুর দাদা নরেন কান্দু, কলেবর সিং এবং মহঃ আসিফ খান । দীর্ঘদিন ধরে তপন কান্দু ও তাঁর দাদা নরেন কান্দুর মধ্যে পারিবারিক বিবাদ ছিল । কয়েক বছর আগে থেকে ভাইকে হত্যার ছক কষা চলছিল বলে মনে করছে পুলিশ ।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top