News Flash

  • Home
  • প্রধান খবর
  • Increase : বিরামহীন মূল্যবৃদ্ধি, ১৩-দিনে ১১ বার মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল
Image

Increase : বিরামহীন মূল্যবৃদ্ধি, ১৩-দিনে ১১ বার মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): অব্যাহত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। দু’সপ্তাহের মধ্যে লিটারে মোট ৮ টাকা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। বিগত ১৩-দিনে জ্বালানি তেলের দাম বেড়েছে মোট ১১ বার। রবিবার দিল্লিতে লিটারে ৮০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলও দামি হয়েছে ৮০ পয়সা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১০৩.৪১ টাকা ও ৯৪.৬৭ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ৮৪ পয়সা, ফলে কলকাতায় পেট্রোলের বর্ধিত দাম ১১৩.০৩ টাকা এবং ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে ৯৭.৮২ টাকায় পৌঁছেছে।

মুম্বইয়ে ৮৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ডিজেলের দামও বেড়েছে ৮৫ পয়সা, মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১১৮.৪১ টাকা ও ১০২.৬৪ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে চেন্নাইতেও। সেখানে পেট্রোলের দাম বেড়েছে ৭৫ পয়সা ও ডিজেলের দামও বেড়েছে লিটারপ্রতি ৭৫ পয়সা, ফলে তামিলনাড়ুর রাজধানীতে রবিবার এক লিটার পেট্রোল বিক্রি হয়েছে ১০৮.৯৬ টাকায় ও ডিজেল ৯৯.০৪ টাকা। গত ২২ মার্চ থেকে এই নিয়ে ১১ বার বাড়ল জ্বালানি তেলের দাম। রবিবার পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দেশে পেট্রোলের পৌঁছল সর্বকালীন উচ্চতায়।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top