News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest : ফের মাওবাদী পোষ্টার জঙ্গলমহলে, ৮ এপ্রিল বাংলা বনধের ডাক
Image

Protest : ফের মাওবাদী পোষ্টার জঙ্গলমহলে, ৮ এপ্রিল বাংলা বনধের ডাক

কলকাতা, ৩ এপ্রিল (হি.স.) : বাংলা বনধের ডাক দিয়ে ফের মাওবাদী পোষ্টার পড়ল জঙ্গলমহলে। রবিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার কাঁকো অঞ্চলের ভান্ডারপুর গ্ৰামে মাওবাদী পোস্টার পাওয়া যায়। স্পেশাল হোমগার্ডে ক্রিমিনালদের চাকরি দেওয়ার প্রতিবাদে এবং দুর্নীতি পরায়ন তৃনমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে আগামী ৮ এপ্রিল বাংলা বনধের ডাক দিয়েছে মাওবাদীরা।

জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাওবাদী পোষ্টার পাওয়ার ঘটনায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দীর্ঘ দশ বছর পর প্রশান্ত বোস গ্রেফতারের প্রতিবাদে মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়ে জঙ্গলমহলে। তারপর আবার ৮ এপ্রিলর ডাকা বনধে চিন্তিত প্রশাসন।

এর আগে জঙ্গলমহলে আটক করা হয় দুই সন্দেহভাজন মাওবাদীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় কম্পিউটার, পেনড্রাইভ, মোবাইল, একাধিক লিফলেট ও বই। কম্পিউটারের হার্ডডিস্ক ও পেনড্রাইভ ফরেন্সিক টেস্টে পাঠানো হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলির কল লিস্ট খতিয়ে দেখেন তদন্তকারীরা।

Releated Posts

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026

৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার (কেএমসি) আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top