News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গালিগালাজের জেরে অভিযুক্ত ছাত্রনেতা গ্রেফতার
Image

Arrested : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গালিগালাজের জেরে অভিযুক্ত ছাত্রনেতা গ্রেফতার

কলকাতা, ৩ এপ্রিল (হি.স.) : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা করার ঘটনায় গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি, কটুক্তি, খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। উপাচার্যের ঘরে রীতিমতো তাণ্ডব করেন গিয়াসুদ্দিন-সহ আরও কয়েকজন যুবক। এর পর রবিবার অভিযুক্ত ছাত্রনেতাকে গ্রেফতার করে টেকনো থানার পুলিশ।

শনিবার এক ভিডিওতে দেখা যায়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে একেবারে তাণ্ডব চালাচ্ছে কয়েকজন প্রাক্তন ছাত্র। সেখানে উপাচার্যকে চড় মারার হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি দিতে দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলকে। সেখানে ছিলেন আরও কয়েকজন বহিরাগত। তাদের মধ্যে একজন ভিডিওটি করেছেন। কিন্তু তাদের মুখের ভাষা এতোটাই অশালীন, যা প্রকাশের অযোগ্য। ভিডিওতে প্রাণনাশের হুমকি দিতেও শোনা যায় উপাচার্যকে।

যদিও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনায় তৃণমূলের ছাত্র পরিষদের যোগ মানতে নারাজ টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। রবিবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভিডিওতে যে ছেলেদের দেখা গিয়েছে, তাদের সঙ্গে দলের কোনও যোগ নেই । ২০১৭ সালেই দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে । শনিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তা কেবল নিন্দনীয় নয়, তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করার একটা চক্রান্ত।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top