News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৃত্যু : নয়ডায় পাঠরত ছাত্রের মৃত্যু, কফিনবন্দি দেহ বাড়ি ফিরলে মৃতদেহ বদলের অভিযোগ মৃতের বাবার
Image

মৃত্যু : নয়ডায় পাঠরত ছাত্রের মৃত্যু, কফিনবন্দি দেহ বাড়ি ফিরলে মৃতদেহ বদলের অভিযোগ মৃতের বাবার

আগরতলা, ১ এপ্রিল (হি. স.) : নয়ডায় ত্রিপুরার আইন পড়ুয়া ছাত্রের মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ এনেছেন মৃতের বাবা। আজ তাঁর মৃতদেহ ত্রিপুরায় এসে পৌছালে কফিন খোলার পর মৃতের বাবা দাবি করেন, ওই দেহ তাঁর ছেলের নয়। মৃতদেহে পচন ধরে গিয়েছে। অন্য কারোর মৃতদেহ কফিনবন্দি করে ত্রিপুরায় পাঠানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়ায় ওই ঘটনার খবর পেয়ে ছুটে যান ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি মৃতের বাবার অভিযোগ ত্রিপুরা সরকারের গোচরে নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

নয়ডায় এশিয়ান ল কলেজে পাঠরত ছিলেন ত্রিপুরার মোহরছড়ার বাসিন্দা অনল সরকার। গত মঙ্গলবার সকালে বাড়িতে খবর আসে ওই ছাত্র ফাঁসিতে আত্মহত্যা করেছেন। অনল ছাত্র সংগঠন এবিভিপির কর্মী ছিলেন। মৃত্যুর আগেরদিন রাতেও বাড়িতে দিব্যি কথা বলেছেন তিনি। ফলে, আত্মহত্যার খবরে সকলেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পরেন।

এদিকে, মৃতদেহ নয়ডা থেকে আনার ব্যবস্থা করে হয়েছিল। কিন্ত, মৃতদেহে পচন ধরে যাওয়ায় বিমান বন্দর থেকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। মৃতের বাবা হীরালাল সরকার অভিযোগ করেন, ওই মৃতদেহ তাঁদের ছেলের নয়। অন্য কোন মৃতদেহ কফিনবন্দি করে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও প্রশ্ন তুলেন, ময়না তদন্তের আগে করোনার নমুনা পরীক্ষা করার কথা ছিল। কিন্ত, এ-সংক্রান্ত রিপোর্ট তাঁদের দেওয়া হয়নি। ফলে, মৃতদেহ ত্রিপুরায় আনতে একদিন বিলম্ব হয়েছে।মৃতের বাবার দাবি, তাঁর ছেলে ফাঁসিতে আত্মহত্যা করেননি। তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এদিকে, ওই ঘটনার খবর পেয়ে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তাঁদের বাড়িতে ছুটে যান। বিষয়টি ত্রিপুরা সরকারের নজরে নেবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। অনলের মৃত্যুতে মোহরছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ বদলের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top